পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

2024-02-08T15:58:54+00:00
2024-02-08T15:58:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৩৩১)
X

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় তাদের আরেক বন্ধু তানজিম শেখ গুরুতর আহত হয়। 

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রধান শিক্ষক শুভ্রত রায় ও নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লা‌গে। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়।

আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই তিন বন্ধ একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের  হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে এবং রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy