বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শরিয়তপুরের ভেদরগঞ্জ বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ।বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪)

2024-02-08T16:40:57+00:00
2024-02-08T16:40:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪০ পিএম   (ভিজিট : ২০০)
X

শরিয়তপুরের ভেদরগঞ্জ বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০৩০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ৩১৪ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আহমেদ রিফাত তাহমিদ (এএমসি), সার্জন লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস (এএমসি) ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy