চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে একশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মো. হারুন

2024-02-08T17:33:32+00:00
2024-02-08T17:33:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৬৫)
X

চাঁপাইনবাবগঞ্জে একশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মো. হারুন ওরফে হারুন অর রশিদ (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

অপরাধ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর আসামি ও দন্ডিত হারুনের চাচা মো. শরিফকে (৪৪) বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামিদের উপস্থিতিতে আদেশ প্রদান করেন।

দন্ডিত হারুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রাশচন্দ্রপুর হাট এলাকার আব্দুল ওহাবের ছেলে। খালাস শরিফ একই এলাকার মৃত সেতু মন্ডলের ছেলে। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০১৯ সালের ৬ নভেম্বর বিকেলে গোপন খবরের ভিত্তিতে আসামিদের বসতবাড়িতে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল।

অভিযানে বাড়ি তল্লাশিতে ১শ গ্রাম হেরোইন পাওয়া গেলে হাতেনাতে আটক হন শরিফ। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যদের আক্রমণ করে আহত করে পালিয়ে যায় হারুন (পরে ২০২০ সালের ৪ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। এ ঘটনা ওইদিন চাচা ও ভাতিজা দু’জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক রায়হান আহমেদ খান।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমমান ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
 
৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত হারুনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। বেকসুর খালাস পান শরিফ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. সোহরাব আলী ও শফিক এনায়েতুল্লাহ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy