খুবি সাংবাদিক সমিতির সভাপতি একরামুল, সম্পাদক সুমাইয়া

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দৈনিক নয়া

2024-02-08T19:05:11+00:00
2024-02-08T19:05:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুবি সাংবাদিক সমিতির সভাপতি একরামুল, সম্পাদক সুমাইয়া
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৭)
X

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দৈনিক নয়া শতাব্দী'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি একরামুল হক সভাপতি ও ট্রিবিউন নিউজের সুমাইয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. খান মেহেদী হাসান। 

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মুহিব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ প্রতিম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন , অর্থ সম্পাদক খালিদ আহমেদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপড়ি খানম। সদস্যরা হলেন ফারুক খান, মোস্তফা কামাল ও মিরাজুল ইসলাম।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ উজ্জ্বল তালুকদার এবং আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy