দুর্গাপুরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলাম(৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার

2024-02-09T16:50:22+00:00
2024-02-09T17:13:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৪ ৫:১৩ পিএম  (ভিজিট : ২৫৩)
X

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলাম(৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার  দিবাগত  রাত ২ টার দিকে অনুপ বিশ্বাসের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত  মিরাজ আলীর ছেলে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানায়, বৃহস্পতিবার  দিবাগত রাত ২ টার দিকে স্থানীয়রা ইটের সলিং রাস্তায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি  পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেই।  আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানায়। 

তিনি আরও বলেন,সাইফুল ইসলামের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy