শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ শুক্রবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস ।শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান

2024-02-09T17:24:46+00:00
2024-02-09T17:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৫৩)
X

আজ শুক্রবার শ্রীমঙ্গলে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮  ডিগ্রি সেলসিয়াস ।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান , আজ সকাল ৯টায় শ্রীমঙ্গলে  সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয় । এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়, শীত বাড়ায় শ্রীমঙ্গলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে বৃদ্ধরা শ্বাসকস্ট রোগ নিয়ে হাসপাতালে আসছেন। এছাড়াও সর্দি, কাশিসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

তাপমাত্রা কমার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে বেশি শীত অনুভূত হচ্ছে । এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যাংকগুলো কম্বল ও শীতবস্ত্র বিতরন করেছে। সরকারিভাবেও শ্রীমঙ্গলে কম্বল বিতরন করা হয়েছে। চা-বাগান গুলোতেও কম্বল বিতরন করা হয়েছে। এদিকে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকেও  কম্বল বিতরন করা হয়েছে। 

এদিকে শ্রীমঙ্গলের সর্ববৃহৎ সরকারি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম বাইক্কাবিলে সুদুর সাইবেরিয়া , হিমালয় ও তুন্দ্রা অঞ্চলসহ বিশ্বের অতি শীত প্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসেছে। এদের কিচির-মিচিরে মুখর হয়ে উঠেছে বাইক্কা বিল। এছাড়াও শ্রীমঙ্গলের বিল, ঝিল, চা-বাগান লেকগুলোতেও অতিথি পাখির আগমন ঘটেছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy