কমলনগরে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে

2024-02-09T18:02:37+00:00
2024-02-09T18:02:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ২৫০)
X

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

জানা গেছে, রাত ১২টার দিকে ওই বাজারের শিমুল স্টুডিওতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সফিক স্টোর, হাজি সৈয়দ স্টোর ও শিমুল স্টুডিও পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় কামাল দধি বিতানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমলনগর স্টেশনের ইনচার্জ আব্দুল মজিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে দীর্ঘ সময়  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে তিনি জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy