বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

তালতলী(বরগুনা)প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন নবম শ্রেণীর এক স্কুলছাত্রী। এ অবস্থায় পালিয়ে গেছেন প্রেমিক।বৃহস্পতিবার (০৮

2024-02-09T18:07:08+00:00
2024-02-09T18:07:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
তালতলী(বরগুনা)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ২৪৭)
X

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন নবম শ্রেণীর এক স্কুলছাত্রী। এ অবস্থায় পালিয়ে গেছেন প্রেমিক।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) রাত থেকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার প্রেমিক সোলায়মানের বাড়িতে অনশনে বসেন ওই স্কুলছাত্রী।প্রেমিক সোলায়মান তাঁতিপাড়া এলাকার হাবিব মুন্সীর ছেলে ও তালতলী সরকারী কলেজর একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী একই এলাকার বাসিন্দা।

বিয়ের দাবিতে অনশনে থাকা স্কুলছাত্রী বলেন, ৬ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল রাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘর থেকে বের করে এনে শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করতে অস্বীকার করে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গতকাল রাত থেকে অনশনে বসেছি। আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই অবস্থান করবো।

এ ঘটনার পর থেকে প্রেমিক সোলায়মান বাড়ি থেকে পালিয়ে রয়েছেন।অনশনে থাকা স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের ইজ্জত নষ্ট করছে আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে প্রেমিক সোলায়মানের পরিবারের কাছে জানতে চাইলে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  রনজিৎ কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy