প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২১ পিএম আপডেট: ০৯.০২.২০২৪ ৬:৪১ পিএম (ভিজিট : ১৭৮)

X
নড়াইলে চিত্রা নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গোবরা খেয়াঘাট এলাকায় স্থানীয় লোকজন নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজ্ঞাত বৃদ্ধ ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাপাতালে প্রেরণ করে। মৃত এই নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন বলে জানান পুলিশ।