মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে বিদেশি সিগারেট ও চকলেট জব্দ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০৮ কার্টুন সিগারেট ও ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসব

2024-02-09T19:04:43+00:00
2024-02-09T19:04:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে বিদেশি সিগারেট ও চকলেট জব্দ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ২১৮)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০৮ কার্টুন সিগারেট ও  ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায়১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা। 

গতকাল রাত ১০ ঘটিকার সময় মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এসএ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে এসব সিগারেট ও চকলেট জব্দ করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। 

জব্দকৃত বিদেশী অবৈধ ৪০৮ কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা  এবং  ৮৮৮ প্যাকেট চকলেট এর আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৮ শত টাকাসহ সর্বমোট ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অবৈধ পন্থায় পাচার হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়েছে।  চোরাচালানরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy