লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি শাওনকে সংবর্ধনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে

2024-02-09T19:09:08+00:00
2024-02-09T19:09:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি শাওনকে সংবর্ধনা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৯ পিএম   (ভিজিট : ৩২৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে লালমোহন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে এমপি শাওনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পরে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্যে নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, চতুর্থবার বিজয়ী করে আপনাদের মাঝে আল্লাহ আমাকে পাঠিয়েছন। এবার লালমোহন ও তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিংসহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করব। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিয়েছি।

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy