খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) ও উন্মেষ সরকারি

2024-02-09T19:22:54+00:00
2024-02-09T19:22:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সাল হোসেন এবং সভাপতিত্ব করেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতিক পায়রা ও উদ্বোধনী ফেস্টুনসহ বেলুন উড়ানো, বিদ্যালয়ের পতাকা ও ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করা হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়সমূহের শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়সমূহের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শণ করেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শনিবার সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy