কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামের ভেন্নাবাড়ি সংলগ্ন রাস্তার উপর দুপুর ০২.৩০ ঘটিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী

2024-02-09T19:42:44+00:00
2024-02-09T19:42:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪২ পিএম   (ভিজিট : ৩০৫)
X

কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামের ভেন্নাবাড়ি সংলগ্ন রাস্তার উপর দুপুর ০২.৩০ ঘটিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী নিহত হয়েছে।

আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।নিহত সৌরভ শেখ (২২) ছোট পারুলিয়া গ্রামের হোসেন শেখের ছেলে। একই গ্রামের বাবুল শেখের ছেলে শিপন শেখ (২১),  নুর ইসলাম শেখের ছেলে পারভেজ শেখ (২০ ) তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ জানায়, তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কাশিয়ানী আসার পথে উক্ত ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বাবরা গাছের সাথে ধাক্কা লাগালে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করিয়া কাশিয়ানী হাসপাতালে নিয়া আসিলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ শেখ (২২) কে মৃত ঘোষণা করেন। আহত একজন বর্তমানে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপরজনকে ফরিদপুর পাঠানো হয়েছে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান নিহত এবং আহতদের কথা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy