সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

র‌্যাব-১২ব্যাটালিয়ন সদর কোম্পানির সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়া ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন কে

2024-02-10T14:51:55+00:00
2024-02-10T14:51:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়া ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে  কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন কে আটক করেছে। 

শুক্রবার রাত ৮ টায় সহকারি পুলিশ সুপার মিডিয়া অফিসার র‌্যাব-১২  মোঃ উসমান গণি  জানান, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরএলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক হামিদের ভাগ্নে রানা (২৫) ও ঐশ্বর্য শেখের ঝগড়া হয়। পরবর্তিতে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী গ্রুপ দেশিয় অস্ত্র নিয়ে সাংবাদিক হামিদের বাড়িতে আক্রমন চালায়।  

এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট করে।  এ ঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের  নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।  

আটককৃত কামাল হোসেন (৩০) সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের মৃত আনসার আলী ছেলে অপর একজন একই মহল্লার লুৎফর রহমান লুতুর ছেলে ইমরান (২২)। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-১২ সূত্রে প্রকাশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy