পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইন্দুর মারার ফাঁ‌দে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার

2024-02-10T16:05:49+00:00
2024-02-10T16:11:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৫ পিএম  আপডেট: ১০.০২.২০২৪ ৪:১১ পিএম  (ভিজিট : ২৪২)
X

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইন্দুর মারার ফাঁ‌দে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রা‌মের আয়নার হক মাঝির ছেলে নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)। নেছারাবাদ থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার গভীর রাতে নাদিমও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শ‌নিবার সকালে এলাকাবাসীরা দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নাদিম ও ইমাম উরিবুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত। এ ব্যাপারে নেছারাবাদ থানা পুলিশ দু'জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ ক‌রে‌ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy