রামগড়ে ইয়াবাসহ আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪পিস ইয়াবা ট‍্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ ইয়াছিন (৩২)কে

2024-02-10T16:41:12+00:00
2024-02-10T16:41:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগড়ে ইয়াবাসহ আটক ১
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ২০৬)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার সদর বাজার এলাকা থেকে ৫৪পিস ইয়াবা ট‍্যাবলেট ও নগদ টাকাসহ মোঃ ইয়াছিন (৩২)কে আটক করেছে পুলিশ।

আটককৃত ইয়াছিন ফেনির ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ওসি দেব প্রিয় দাসের তত্ত্বাবধানে, এসআই সেন্টু চন্দ্র দাসসহ সংঙ্গীয় পুলিশ ফোর্স থানা এলাকায় জরুরী দায়িত্বরত অবস্থায় বিশেষ অভিযানে ইয়াছিনকে আটক করে।

রামগড় থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ১,১৫ মিনিটে রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াছিনকে ৫৪পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১হাজার ১শ ৫০টাকাসহ আটক করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিয় দাস জানান, আসামির বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy