গাঁজাসহ সিংড়ায় তিনজন আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫।শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিংড়া উপজেলার

2024-02-10T17:14:28+00:00
2024-02-10T17:14:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাঁজাসহ সিংড়ায় তিনজন আটক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ১২২)
X

নাটোরের সিংড়ায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিংড়া উপজেলার শেরকোল রানীনগর গ্রাম ও শাহী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মোঃ মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা আশিক (২৪),  মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ ফেরদৌস আহম্মেদ ফারদিন (২০) ও মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ আকাশ হোসেন (২৩)। তারা নাটোর সদর তেলকুপি ও বড়গাছা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রাম ও শাহীবাজ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাগর মোল্লা আশিক, ফেরদৌস আহমেদ ফারদিন ও মিঠুন আলীকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২২.৫ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল, ৭টি সিম কার্ড ও নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy