ধনবাড়ীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুলছাত্র অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের হোতা রবীন হোসেনকেও

2024-02-10T17:17:28+00:00
2024-02-10T17:17:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক স্কুলছাত্র অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের হোতা রবীন হোসেনকেও (২৪) আটক করা হয়। এবংকি শুক্রবার বিকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়।

অপহৃত ছাত্র ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল আলমের  ছেলে।
 
জানাযায়, বৃহস্পতিবার সকালে ধনবাড়ী উপজেলার পাইস্কার ইউনিয়নের সোনামুই গ্রামের নিজ এলাকা থেকে  কারারক্ষী আশরাফুল আলমের ছেলে জুনায়েদ হোসেন আহাদকে অপহরণ করা হয়। জুনায়েদ  হোসেন আহাদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র । জুনায়েদের বাবা আশরাফুল আলম ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার সকালে বাড়ির কাছ থেকে আহাদকে পাশের জামালপুর জেলার সরিষাবাড়ী  উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের বখাটে ছেলে রবীন (২৪) ও ধনবাড়ী উপজেলার  মুশুদ্দির সাজ্জাদুর রহমানের ছেলে বিদ্যুৎ(২৩) মিলে অপহরণ করে। 

পরে তাকে মুশুদ্দির রিপনের ইটভাটার পাশের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে আহাদের বাড়িতে মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে পুলিশকে এ তথ্য জানালে পুলিশ অপহরণের ১২ ঘন্টার মধ্যেই তাকে উদ্ধার করে। ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy