নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন ১৭ফেব্রুয়ারী

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১৭ফেব্রুয়ারী নীলফামারী প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। ক্লাবের ২১টি পদের বিপরিতে ইতোমধ্যে তিনজন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।এখন ১৪টি পদের

2024-02-10T17:36:50+00:00
2024-02-10T17:36:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন ১৭ফেব্রুয়ারী
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২০০)
X

আগামী ১৭ফেব্রুয়ারী নীলফামারী প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। ক্লাবের ২১টি পদের বিপরিতে ইতোমধ্যে তিনজন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। 


এখন ১৪টি পদের বিপরিতে লড়ছেন ২৭জন প্রার্থী। 


এরমধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতির চারটি পদের বিপরিতে ৫জন, সাধারণ সম্পাদক পদে ২জন, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদের বিপরিতে ৩জন, অর্থ সম্পাদক পদে ২জন, দফতর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ এবং কার্যনির্বাহী ৭টি পদের বিপরিতে ১০জন প্রতিদ্বন্ধিতা করছেন। 


গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন নির্বাচনী বোর্ড। 


প্রতিদ্বন্ধি না থাকায় ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন, তথ্য প্রযুক্তি গবেষণা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আলিফ নূরা ওরফে রিনি সরকার এবং সাংস্কৃতিক ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল নির্বাচিত হয়েছেন। 


নির্বাচন নিয়ে ১৪টি পদের বিপরিতে ১৮জনের প্যানেল দিয়েছে মঞ্জুরুল আলম সিয়াম ও নূর আলম পরিষদ। 


প্যানেলে সভাপতি হিসেবে মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি হিসেবে আতিয়ার রহমান, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, আনোয়ারুল আলম প্রধান ও হামিদুল্লাহ সরকার এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নূর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুভাষ বিশ্বাস ও আব্দুর রশিদ শাহ, অর্থ সম্পাদক পদে আবুল শাহ, দফতর সম্পাদক পদে এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন এবং কার্যনির্বাহী সদস্য পদে মোস্তফা আবীদ, কাজী মাহবুবুল হক দোদুল, নূরে আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈকত, তৈয়ব আলী সরকার ও নূরে আলম বাবু। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy