শেরপুরে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন ২৪০ নারী

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন শেরপুরের ২৪০ জন নারী। আজ শনিবার বিকালে জেলা প্রশাসন

2024-02-10T18:44:50+00:00
2024-02-10T18:44:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন ২৪০ নারী
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৭৯)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহারের ল্যাপটপ পেলেন শেরপুরের ২৪০ জন নারী। আজ শনিবার বিকালে জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

শেরপুরে ৩টি উপজেলায় আইটি সার্ভিস প্রোভাইডার, ওম্যান ফিল্যান্স্যার ক্যাটাগরিতে  মোট ১২টি ব্যাচের ২৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ প্রদান করা হয়। 

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এসব ল্যাপটপ বিতরণ করেন। এসময় পুলিশ সুপার  মোনালিসা বেগম, হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার ৪টি করে ১২টি ব্যাচে ২৪০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ শেষে এসব ল্যাপটপ পায়। এতে এসব নারী স্বাবলম্বী হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

প্রশিক্ষণ গ্রহণকারী ববি রানি রায় বলেন, আমরা শিক্ষিত বেকার। আমাদের চাকরি নেই। খুব কষ্টে দিন চলছে। আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম। এখন ল্যাপটপ পেলাম। আমরা এখন কিছু একটা করে খেতে পারব।

শারমিন রিমা নামে আরেক প্রশিক্ষণার্থী বলেন, আমরা বেকার, কেউ আমাদের দিকে মুখ ফিরিয়ে  দেখেন না। প্রধানমন্ত্রী আমাদের দিকে মুখ ফিরিয়ে দেখেছেন। ল্যাপটপ পেলাম, এখন একটা কিছু করতে পারব। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সরকার সবাইকে চাকরি দিতে পারবে না। কিন্তু সবাইকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। স্বাবলম্বী জাতি হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। এ থেকে যাতে নারীরাও পিছিয়ে না থাকতে পারে, এ জন্য নারীদের নানাভাবে প্রশিক্ষণসহ অন্যভাবে সহায়তা প্রদান করে আসছে। আর আজ প্রশিক্ষণ শেষে ল্যাপটপ প্রদান করায় তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy