পেকুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে পেকুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি

2024-02-10T20:21:25+00:00
2024-02-10T20:21:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেকুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২১ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে পেকুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা এ কে এম মহিউদ্দিন মুকুল। এসময় তিনি পেকুয়া উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা মিয়া পাড়ার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পারিবারিক ভাবে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিজেকে প্রার্থীতা ঘোষণা করবেন বলে জানান। এসময় তিনি বলেন, আমি পেকুয়া উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে পেকুয়াকে সম্পৃক্ত করতে আমাদের মতো স্বচ্ছ মানুষ জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন।  

এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবু তালেব, সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল,মোহাম্মদ কফিল উদ্দিন, আমিনুল ইসলাম খোকন, হামিুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy