ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার

2024-02-11T13:35:04+00:00
2024-02-11T14:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৪ ২:৪২ পিএম  (ভিজিট : ২৬৩)
X

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিগঞ্জের গোলড়া এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। এ সময় শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী লেনে হার্ড ব্রেক করলে তার মোটরসাইকেলটি ছিটকে পড়ে। পাকা সড়কে ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সঙ্গের আরোহী মাটিতে ছিটকে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

নিহতের ভাই আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মানিকগঞ্জ গোলড়া এলাকায় অসুস্থ ভাবিকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তার পরিবার থানায় এসেছেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। সেটি দেখে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy