সাগর-রুনী হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গনমাধ্যম কর্মীদের আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের

2024-02-11T15:58:29+00:00
2024-02-11T15:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগর-রুনী হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৫৭)
X

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গনমাধ্যম কর্মীদের আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সমকালের সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি ও সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুদ দাইন সরকার,সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই,নব-নির্বাচিত সহ-সভাপতি ফারুক হোসেন,আমিনপুর থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলমগীর হোসাইন অর্থ,বেড়া প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের সাঁথিয়া-বেড়া প্রতিনিধি রফিকুল ইসলাম সান,খোলা কাগজের সাঁথিয়া প্রতিনিধি মনসুর আলম  খোকন,আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু ইসাক,আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক, চ্যানেল এস টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলভ,প্রতিদিনের সংবাদ সাঁথিয়া-বেড়া প্রতিনিধি আরিফ খাঁন,জনকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি লুৎফর রহমান উল্কা,দৈনিক বাংলার বেড়া প্রতিনিধি রাউজ আলী,দৈনিক আলোকিত সকালের বেড়া প্রতিনিধি হৃদয় হোসাইন,আলোকিস বাংলাদেশের বেড়া প্রতিনিধি উজ্জ্বল হোসেনসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy