পূর্বধলায় ৬ষ্ঠ স্কাউট সমাবেশ ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার পূর্বধলায় মহাতাঁবু জলসা মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পূর্বধলা জগৎমণি

2024-02-11T16:20:25+00:00
2024-02-11T16:20:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ৬ষ্ঠ স্কাউট সমাবেশ ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২০ পিএম   (ভিজিট : ২৬৭)
X

নেত্রকোণার পূর্বধলায় মহাতাঁবু জলসা মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার শুরু হওয়া ৪ দিনের স্কাউট সমাবেশ শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পূর্বধলা উপজেলার সভাপতি মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, বাংলাদেশ স্কাউট্স পূর্বধলা উপজেলার কমিশনার ও ক্যাম্পচীপ সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তালুকদার, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দেওটুকোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার, বাংলাদেশ স্কাউটস পূর্বধলা উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ শহীদ মিঞাসহ স্কাউটের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। 

সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়নের ২০টি স্কাউট দল ও ১০টি গার্ল ইন স্কাউট দলের মোট ২৪০ জন স্কাউট অংশগ্রহণ করছে।  তাবু জলসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ দলগতভাবে সঙ্গীত, ছড়া গান, রম্য নাটক, নৃত্য পরিবেশন করে। সবশেষে স্কাউটসদের মাঝে সনদ বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy