জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ

হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিবেদক

সারাবাংলা

লালমনিরহাটের জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ করলেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন পরিষদ আবু বক্কর সিদ্দিক শ্যামল ।পদত্যাগের

2024-02-11T16:23:46+00:00
2024-02-11T16:23:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ৩১০)
X

লালমনিরহাটের জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আশায় পদত্যাগ করলেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি  ইউনিয়ন পরিষদ আবু বক্কর সিদ্দিক শ্যামল ।পদত্যাগের বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ডাকবাংলোয় মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা শেষে গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। 

উক্ত আলোচনা সভা শেষে গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য হাতীবান্ধা চেয়ারম্যান কল্যাণ অ্যাসোসিয়েশন ও মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্মতিতে আমি আজ রবিবার মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করছি এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো এবং আশা করছি আমি নির্বাচনে বিজয়ী হবো।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল এখনো পদত্যাগ পত্র জমা দেননি।

উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান পদত্যাগ করে সংসদ সদস্য পদে নির্বাচন করায় পদটি শুন্য হয় এবং আগামী ০৯ মার্চ/২০২৪ তারিখে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy