মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৪) না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।র‌বিবার (১১‌ ফেব্রুয়ারি) দুপু‌রের দি‌কে এক

2024-02-11T16:30:00+00:00
2024-02-11T16:30:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ১১১২)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৪) না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

র‌বিবার (১১‌ ফেব্রুয়ারি) দুপু‌রের দি‌কে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর।

সাইফুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড আদর্শ গ্রা‌মের নুরুল ইসলাম (পিসি)’র ছে‌লে।

তি‌নি জানান, শনিবার দিবাগত রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভাধীন কোয়ার্টার পাড়া এলাকায় বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে সাইফুল ইসলাম না‌মে এক মাদক ব্যবসায়ীকে ৩৩‌ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy