ধামরাইয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে বাথুলী মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকার ঢাকা-আরিচা

2024-02-11T17:51:55+00:00
2024-02-11T17:51:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৭৭)
X

ঢাকার ধামরাইয়ে বাথুলী মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাচ্ছিলেন জিয়াউর ও জানিব। মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ থেকে আসা একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তারা গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy