চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় শ্রী সুভাস (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১

2024-02-11T20:43:06+00:00
2024-02-11T20:43:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় শ্রী সুভাস (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক  মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুভাস শিবগঞ্জে আলীডাঙ্গা গ্রামের ফাষ্টো ভগতের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৭ মার্চ  রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে নয়ন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ টি ওয়ান শুটার গানসহ সুভাসকে আটক করে। ঘটনার পরের দিন র‌্যাবের এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মোঃ মেসবাহুল হক ওই বছরের  ১৫ এপ্রিল সুভাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy