নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১

বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে

2024-02-12T11:07:58+00:00
2024-02-12T11:07:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১
বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৭ এএম   (ভিজিট : ৩৬০)
X

ঝালকাঠির নলছিটি উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্ধিদ্ধ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম সিদ্ধকাঠি ইউনিয়নের রাজপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক সন্ধিদ্ধ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আ.লীগের নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যামামলা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy