যশোরে যুবলীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

অভয়নগর উপজেলায় যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া

2024-02-12T11:28:42+00:00
2024-02-12T11:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে যুবলীগ নেতা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৮ এএম   (ভিজিট : ১৩৮)
X

অভয়নগর উপজেলায় যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন (৩০) নওয়াপাড়ার সরদারপাড়ার শাহাবুদ্দিন ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। ছুরিকাঘাতে তিনি মারাত্মক জখম হন।

মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy