কমলনগরে চুরি হওয়া শিশু উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ দিন আগে স্কুল থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার

2024-02-12T11:47:36+00:00
2024-02-12T11:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে চুরি হওয়া শিশু উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৭ এএম   (ভিজিট : ২৭৯)
X

লক্ষ্মীপুরের কমলনগরে ৪ দিন আগে স্কুল থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ১টার দিকে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ সংলগ্ন কাঁচা সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ওহিকে তার মা মরিয়ম বেগমের কাছে হস্তান্তর করেন কমলনগর থানা। তবে ধারণা করা হচ্ছে ধরা পরার ভয়ে মধ্যরাতে নির্জন রাস্তার পাশে রেখে যায় শিশুকে নিয়ে যাওয়া ওই নারী। 

কমলনগর থানা তদন্ত (ওসি) আব্দুল জলিল জানান, রাত আনুমানিক ১টার দিকে তারা ফোনে জানতে পারেন, একটি শিশুকে উপকূল কলেজের পিছনে কাঁচা সড়কে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ এবং মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তিনি আরও জানান, শিশু ওহিকে উদ্ধার করে তার মা মরিয়ম বেগমকে থানায় ডাকা হয়। পরে তার বাচ্চা নিশ্চিত করে মা মরিয়ম বেগমের কোলে তুলে দেওয়া হয়। শিশু ওহি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মরিয়ম বেগম তার মেয়েকে পেয়ে খুবই খুশি। 

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম  জানান, শিশু ওহিকে রাত ১টার দিকে উপজেলার উপকূল সরকারি কলেজের পিছনের কাঁচা সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা তাকে সেখানে রেখে গেছে সেটা জানা যায়নি। শিশু ওহিকে তার মা মরিয়ম বেগমের কোলে তুলে দেওয়া হয়েছে। চোরকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, মরিয়ম বেগমের বড় মেয়ে সাবিহা ইসলাম মিহি (৬) তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্রী। স্কুলের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান উপলক্ষে সাবিহার জন্য চুলের ক্লিপ ও বেল্ট কিনতে স্কুলের পাশেই বাজারে যান মরিয়ম। এ সময় মায়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর কাছে ওহিকে রেখে যান। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হন। কিছুক্ষণ পরে ওহিকে নিতে গেলে মরিয়ম বেগম জানতে পারেন তার মেয়েকে অচেনা এক নারী নিয়ে গেছে। খোঁজা-খুঁজির পর না পেয়ে পুলিশের সহযোগিতায় স্কুলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চেক করা হয়। 

এতে দেখা যায়, মাথায় লাল হিজাব, মুখে মাস্ক, ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে কোলে করে স্কুল থেকে বের হয়ে চলে যাচ্ছেন। স্কুলের সিসি ক্যামেরা ছাড়াও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে। তবে সে নারী এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy