খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বসন্ত বরণ উৎসব

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী

2024-02-12T14:31:58+00:00
2024-02-12T16:09:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বসন্ত বরণ উৎসব
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩১ পিএম  আপডেট: ১২.০২.২০২৪ ৪:০৯ পিএম  (ভিজিট : ৪২৩)
X

খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও  খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে। 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই বসন্ত বরণ উৎসব উপলক্ষে আয়োজিত বসন্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কাযনির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর ও বাপ্পী খানসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। 
 
খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আজ সোমবার ১২ ফ্রেব্রুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৮৫টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পোষাক, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy