সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত কারিগররা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পূজা। তাই পূজাকে সামনে রেখে শীতকে উপেক্ষা

2024-02-12T14:49:03+00:00
2024-02-12T14:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরস্বতী পূজা উপলক্ষে ব্যস্ত কারিগররা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পূজা। তাই পূজাকে সামনে রেখে শীতকে উপেক্ষা করে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় পার করছেন বরিশালের গৌরনদী ও  আগৈলঝাড়ার পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগররা। চলছে শেষ সময়ের প্রতিমায় রং তুলির কাজ। 

পঞ্জিকা মতে, এ বছর ফাল্গুণ মাসের ১ তারিখ অর্থাৎ আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি বুধবার বসন্ত পঞ্চমীর কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। তাইতো পূজাকে সামনে রেখে শীতকে উপেক্ষা করে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে মহাব্যস্ত সময় পার করছেন বরিশালের গৌরনদীর বেকী নগর ও আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগররা। শেষ সময়ে প্রতিমা তৈরিতে বিশ্রামের সময় নেই পুরুষের পাশাপাশি নারীদেরও। 

পুরুষ কারিগরদের সাথে নারী কারিগররাও কাজ করছেন দু’হাতে সমান তালে। খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে মাটি দিয়ে আগেই রোদে শুকিয়ে মাটির অলঙ্কার পরানোর কাজ শেষ করেছেন কারিগররা। এখন শেষ মূহুর্তে কল্পনায় দেবী সরস্বতী অনিন্দ্য সুন্দর রুপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত রং-তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এখানকার তৈরি প্রতিমা রপ্তানি করা হচ্ছে পাশ্ববর্তী গৌরনদী, কালকিনি, মুলাদীসহ বিভিন্ন উপজেলায়। ছাঁচে (ডাইস) নির্মিত প্রতিমা ২’শ টাকা থেকে ৩’শ টাকা এবং ব্যানায় নির্মিত প্রতিমা আকারভেদে ৫শ টাকা থেকে শুরু করে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আসছেন প্রতিমা কারিগররা। বিক্রির উদ্যেশ্যে তৈরি করা হয়েছে অন্তত সহস্রাধিক সরস্বতীর প্রতীমা।

প্রতিমা তৈরির কারিগররা জানান, হাতে সময় কম থাকায় সরস্বতীর প্রতিমা তৈরিতে মহাব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রতিমার চাহিদা বাড়লেও উপকরণের দাম বেশি হওয়ায় তেমন লাভ হচ্ছেনা তাদের।
    
প্রতিমা কিনতে আসা লোকজন জানান, এখানকার প্রতিমা গুলো অনেক সুন্দর ও দামে সাশ্রয়ী হওয়ায় প্রতি বছর এখান থেকে সরস্বতীর প্রতিমা নিয়ে থাকেন তারা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কুমার বাড়ৈ জানান, আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো আগৈলঝাড়া উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও  সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রতিটি গৃহেই অনুষ্ঠিত হবে 

 হিন্দু শাস্ত্র মতে, দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি ও সঙ্গীতের দেবী। দেবী সরস্বতীর পূজা করলে বিদ্যা, বুদ্ধি লাভ করা যায়। তাইতো দেবী সরস্বতীর পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম উৎসব। তিথিটি  শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy