গৌরনদীতে গৃহবধুকে পিটিয়ে আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে বসতবাড়িতে হামলাচালিয়ে গৃহবধু মিনারা বেগম (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে উদ্ধার করে

2024-02-12T15:07:27+00:00
2024-02-12T15:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে গৃহবধুকে পিটিয়ে আহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ২৪৫)
X

বরিশালের গৌরনদীতে বসতবাড়িতে হামলাচালিয়ে গৃহবধু  মিনারা বেগম (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের স্বামী স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, একই গ্রামের হৃদয় বেপারীর সাথে তুচ্ছঘটনানিয়ে রোববার সন্ধ্যায় আমার তর্ক হয়। পরে বিষয়টি তাৎক্ষনিকভাবে উভয়েমী মাংসা হয়ে যাই। এঘটনাকে কেন্দ্র করে হৃদয় বেপারীর পক্ষ নিয়ে স্থানীয় আনিচ কবিরাজ ও মাহাবুব বেপারী আমার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও মোটরসাইকেল ভাংচুর চালায়। এসময় আমিতাদের ভয়ে পালিয়ে গেলে আমার স্ত্রী মিনারা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। তিনি আরও বলেন, হামলাকারী আনিচের সাথে আমার বিরোধ রয়েছে। 

ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জোর ধরেই আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে হামলার সাথে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন অভিযুক্ত আনিচকবিরাজ ও মাহাবুব বেপারী। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy