তালতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের 'ওপেন হাউস ডে'অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১২ই ফেব্রুয়ারি সকাল ১১

2024-02-12T15:41:02+00:00
2024-02-12T15:41:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তালতলীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪১ পিএম   (ভিজিট : ১২৩)
X

বরগুনার তালতলী থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের 'ওপেন হাউস ডে'অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার ১২ই ফেব্রুয়ারি সকাল ১১ টায় তালতলী থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম। 

তালতলি থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শহিদুল হক মিলনের সভাপতিত্বে  ও পরিদর্শক রনজিত সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী) মোঃ রুহুল আমিন, তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এম এ জব্বার।

এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান,মেম্বার,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy