মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫১ শিক্ষার্থী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে।রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে

2024-02-12T15:38:08+00:00
2024-02-12T15:38:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫১ শিক্ষার্থী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩৮ পিএম   (ভিজিট : ২৩৬)
X

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে। 

রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে এ পর্যন্ত ৫১ জন বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। গত বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পান।

এবারে মেডিকেলে চান্সপ্রাপ্তরা হচ্ছেন মিম, মৌ -ঢাকা মেডিকেল কলেজ, অবন্তী, স্বচ্ছ- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এলিন, তনু, নাঈম-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রোজা, তিথি, মাহবুবা, রাইশা-রাজশাহী মেডিকেল কলেজ, উর্মি, বর্ষা, মামুন, মুরাদ, নুসরাত জাহান অপি, রিফা, সিন্থি, সাবিরা সুলতানা নুর, মাহফুজা আকতার মিতু, মিথিলা ফারজানা-রংপুর মেডিকেল কলেজ, মিতু, তিশা-ময়মনসিংহ মেডিকেল কলেজ, সুমাইয়া, অর্থী-শেখ হাসিনা মেডিকেল কলেজ, শৈয়লী, আবির-ওসমানী মেডিকেল কলেজ, আশা, পীযুষ, সান্তু, রেমি, ইশতিয়াক আহমেদ- দিনাজপুর মেডিকেল কলেজ, নেহা- ফরিদপুর মেডিকেল কলেজ, অবন্তী (২)-সাতক্ষীরা মেডিকেল কলেজ, কাব্য-পাবনা মেডিকেল কলেজ, আফিয়া আদিবা-নীলফামারী মেডিকেল কলেজ, অনামিকা-কুষ্টিয়া মেডিকেল কলেজ, মেরাজ-কক্সবাজার মেডিকেল কলেজ, মন্নুজা, সাথী, ইশরাত জাহান- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোশাব্বির-কুমিল্লা মেডিকেল কলেজ, রিফাত-শেখ হাসিনা মেডিকেল কলেজ, মারুফা-সাতক্ষীরা মেডিকেল কলেজ, সিজু-ফরিদপুর মেডিকেল কলেজ, সৃষ্টি -আব্দুল মালেক-মেডিকেল কলেজ নোয়াখালী, মো. আরিফ মোহায়মিন-পাবনা মেডিকেল কলেজ, নসিবুল হাসান নাঈম-শহীদ এম মুনছুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, রিফাত জাহান রিফা-চট্রগ্রাম মেডিকেল কলেজ, রিদিতা প্রামানিক -নওঁগা মেডিকেল কলেজ, সেতু দেবনাথ-চাঁদপুর মেডিকেল কলেজ।

সূত্রে জানা যায় ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। এদের একটি হচ্ছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করেছে শতভাগ। তৎমধ্যে এবারে ৪৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কলেজটির শিক্ষাদান বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা।

মূলতঃ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে ৩৬ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy