মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন মোরেলগঞ্জ প্রেসক্লারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক

2024-02-12T15:47:55+00:00
2024-02-12T15:47:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৪৯৫)
X

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন মোরেলগঞ্জ প্রেসক্লারে সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

সোমবার সকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান আলী। 

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন  সাংবাদিক মেহেদী হাসান লিপন, এইচ.এম মইনুল ইসলাম, ফজলুল হক খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি গণেশ পাল, জামাল হোসেন বাপ্পা, এম. পলাশ শরীফ, হেমায়েত হোসেন হিমু, আবুল কালাম খোকন, শাহজাহান আলী খান, মাহবুবুর রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি শেফালি আক্তার রাখী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন রাজ্জাক, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy