সোনাগাজী চর মজলিশপুর ইউনিয়নের কুঠির হাট বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ, চর মজলিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন, সোনাগাজী মডেল থানার উপ পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সদস্য খায়রুল বাশার, রফিক উদ্দিন, ওমর ফারুক, নাছিমা আক্তার, কুঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্ব মুহুর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ডিসপ্লের মাধ্যমে সরকারের উন্নয়ন অর্জন ও সফলতার চিত্র তুলে ধরেন।
উল্লেখ্য! বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১১০ টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মাঝে ৬৩ টি ক্রীড়া ও ৪৭টা ইভেন্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা।