হোটেলে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে বাসি-পঁচা খাবার মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট

2024-02-12T18:46:59+00:00
2024-02-12T19:05:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোটেলে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৬ পিএম  আপডেট: ১২.০২.২০২৪ ৭:০৫ পিএম  (ভিজিট : ৮০২)
X

মানিকগঞ্জে বাসি-পঁচা খাবার মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ টাউন ও সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।

অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক লাখ, মানিকগঞ্জ শহরের রাজ হোটেল এন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা এবং সদর উপজেলার অবাক চা এন্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান জানান, খাবার হোটেলগুলোতে বাসি, পঁচা, কেমিক্যালযুক্ত খাবার বিক্রিসহ নানা অভিযোগ আসে প্রতিনিয়ত। তাই নিরাপদ খাবার নিশ্চিত করতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি রেস্টুরেন্টকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কেমিক্যালযুক্ত কাপড়ের রঙ এবং বিপুল পরিমাণ পঁচা-বাসি খাবার জব্দ করা হয়েছে।  জব্দকৃত পঁচা-বাসি খাবারগুলো বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহবুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: নূর-ই-আলম সোহাগ, সদর উপজেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোশারফ হোসেনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 

অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy