সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে মৃত বাঘ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বাগেরহাটে পূর্ব সুন্দরবনে একটি মৃত বাঘ উদ্ধার হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বনের কচিখালী অভয়ারণ্যের একটি খাল থেকে

2024-02-13T13:16:13+00:00
2024-02-13T13:16:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে মৃত বাঘ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

বাগেরহাটে পূর্ব সুন্দরবনে একটি মৃত বাঘ উদ্ধার হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বনের কচিখালী অভয়ারণ্যের একটি খাল থেকে বনরক্ষীরা মৃত বাঘটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রাণীসম্পদ কর্মকর্তারা বাঘের ময়নাতদন্তের জন্য কচিখালী রওনা হয়েছেন।  

বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, সোমবার দুপুরে বনরক্ষীরা সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের ভেতরে খালে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেন। বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। বাঘের ময়নাতদন্তের জন্য শরণখোলা ও মোরেলগন্জের প্রাণী সম্পদ কর্মকর্তারা মঙ্গলবার সকালে কচিখালী রওনা হয়েছে। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসানকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোসাহেদ আহমেদ বলেন, বনবিভাগের অনুরোধে বাঘের ময়নাতদন্তের জন্য আমরা সুন্দরবনে যাচ্ছি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy