অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান মিয়ার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মুহাম্মদ শাহজাহান মিয়া'র মৃত্যুতে শোক জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক।মঙ্গলবার (১৩

2024-02-13T13:32:02+00:00
2024-02-13T13:32:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান মিয়ার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩২ পিএম   (ভিজিট : ৩১৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ মুহাম্মদ শাহজাহান মিয়া'র মৃত্যুতে শোক জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় আখাউড়া পৌর শহরের কলেজ পাড়া'র নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে লিবার সিরোসিস রোগে ভোগ ছিলেন। তার ছোট ছেলে শামশিয়ার জাহান মিথুন তার পিতার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

মরহুম মুহাম্মদ শাহজাহান মিয়া আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ক‌লে‌জের বাংলা বিভা‌গের অবসরপ্রাপ্ত  অধ্যাপক ও আখাউড়ার কিশলয় কিন্ডার গার্টেনের প্রতি‌ষ্ঠাতা ছিলেন। 

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তার প্রথম নামাজে জানাযা আজ বাদ যোহর শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাযা  বাদ আসর মনিয়ন্দ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে মনিয়ন্দ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy