লক্ষ্মীপুরে সনাকের আয়োজনে তথ্য মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে তথ্য মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)

2024-02-13T14:35:52+00:00
2024-02-13T14:35:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে সনাকের আয়োজনে তথ্য মেলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৫ পিএম   (ভিজিট : ২৪৮)
X

'তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে তথ্য মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করেন। 

এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সনাকের জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ। 

এদিকে মেলায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সমাজসেবা, পরিবার-পরিকল্পনা, পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষ্মীপুর পৌরসভা ও কৃষি বিপণন অধিদপ্তরসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy