চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

অস্ত্র মামলায় নাদিম আলী (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছরের

2024-02-13T14:38:01+00:00
2024-02-13T14:38:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X

অস্ত্র মামলায় নাদিম আলী (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক সাজা শেষে অপর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নাদিম ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৮ আগস্ট  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ  নাদিমকে আটক করে। ঘটনার পরের দিন র‌্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো. নুরুন্নবী ওই বছরের ৩০ সেপ্টেম্বর নাদিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy