সরাইলে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার

2024-02-13T15:19:36+00:00
2024-02-13T15:19:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় যাত্রীছাউনি সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট, খাবার, ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


র‌্যালিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম, সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাংবাদিক আব্দুল আওয়াল খান, সাংবাদিক মোঃ রিমন খান, সাংবাদিক আব্দুল মমিন, বাড়িউড়া কমিউনিটি পুলিশিং বিট সভাপতি হাজী রমজান আলী জুয়েল, বিশ্বরোড দক্ষিণ বিট পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ জেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সেলিম মুন্সি, জাতীয় সাংবাদিক সংস্থা সরাইল শাখার সভাপতি কাজী আমিনুল ইসলাম (শেলভী), জেলা জাতীয় শ্রমিকলীগের শ্রমিককল্যাণ বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাদনসহ ও হাইওয়ে থানার সকল কর্মকর্তারা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


র‌্যালি শেষে খাঁটিহাতা হাইওয়ে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy