কুয়েট কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ নির্মানাধীণ কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার

2024-02-13T15:14:47+00:00
2024-02-13T15:24:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েট কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৪ পিএম  আপডেট: ১৩.০২.২০২৪ ৩:২৪ পিএম  (ভিজিট : ২৫৫)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ নির্মানাধীণ কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। 

বিশ্ববিদ্যালয়ের পুজা উদয্যাপন পরিষদের সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. তারাপদ ভৌমিক, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক ও পুজা উদয্যাপন পরিষদের কোষাধ্যক্ষ সৌমিত্র কুমার সরকার, বিইসিএম বিভাগের প্রভাষক শুভদীপ দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ, সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজা, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী প্রবীর ভৌমিক, সাবেক শিক্ষার্থী হৃদয় পাল, সহকারী কম্পট্রোলার রনজিৎ রায়, পুজা উদয্যাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সনাতন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি বাপ্পী সুর প্রমূখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ০২ আগস্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বর্তমান সদস্য ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কুয়েট কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy