ময়মনসিংহে জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

‘শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ময়মনসিংহে ২য় জাতীয় শিশু চিত্রকলা

2024-02-13T15:28:03+00:00
2024-02-13T15:28:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৮ পিএম   (ভিজিট : ২৩৬)
X

‘শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ময়মনসিংহে ২য় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী শিশুদের আঁকা ছবির মধ্য থেকে বাছাইকৃত নির্বাচিত ১০০টি ছবি নিয়ে ময়মনসিংহে এ আয়োজন করা হয়। এ ১০০টি নির্বাচিত ছবির মধ্যে স্থান পেয়েছে জামালপুর জেলা শিশু একাডেমির দশম শ্রেণির ছাত্রী শাহরিয়ার আক্তার জুঁই এবং নেত্রকোনা জেলা শিশু একাডেমীর দুর্জয় সাহা। 

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ আয়োজিত ২য় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী ২০২৩ ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার মিলনায়তনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর দে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল। আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব লায়লা আঞ্জুমান বানু, ময়মনসিংহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান, ময়মনসিংহ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়।
উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy