পূর্বধলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার পূর্বধলায় ধানবাহী ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জারিয়া-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল

2024-02-13T16:02:19+00:00
2024-02-13T16:02:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ২৪৮)
X

নেত্রকোণার পূর্বধলায় ধানবাহী ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জারিয়া-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা একজন আহত হয়েছে। নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার জারিয়া ইউপির নাটেরকোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. মুহিত খান (৩৩) ও উপজেলার জালশুকা গ্রামের মজিবুর রহমানের ছেলে সিএনজি চালক মো. আনোয়ার হোসেন (২৪)। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জারিয়া-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পের বস্তাভর্তি ধানবাহী ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ট্রাকসহ ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সিএনজিটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy