পিরোজপুরে চেক জালিয়াতির মামলার আসামী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত ১৭হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান

2024-02-13T16:16:17+00:00
2024-02-13T16:16:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে চেক জালিয়াতির মামলার আসামী গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৬ পিএম   (ভিজিট : ২৭৯)
X

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত  ১৭হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক  মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী নাজমুল ইসলাম খান (৪১)কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশের একটি টিম বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খানকে গ্রেপ্তার করে। 

সদর থানার ওসি মোঃ আসিকুজ্জামান জানান, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালি‌য়ে নাজমুলকে গ্রেপ্তার ক‌রে মঙ্গলবার সকা‌লে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তার (তিন) ভাই, স্ত্রী সালমা আহ্সান সহ পিতা আঃ রব ও চাচাতো ভাই- নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও সদর থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে রাগীবের মালিকানাধীন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব।

এছাড়া পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠীসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy