ভালুকায় চোরাই অটোসহ গ্রেফতার ৪
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৫ পিএম আপডেট: ১৩.০২.২০২৪ ৮:৩২ পিএম (ভিজিট : ১৯৫)

X
ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ৬ টি চোরাই অটো উদ্ধারসহ গ্রেফতার ৪ জন।
ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে ৬টি চোরাই অটোরিকশা সহ চার জনকে আটক করে আদালতে প্রেরন করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায় ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় এএসআই তানভীর আহমেদ ও এএসআই শাহ আলম সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং-১১/০২/২০২৪ তারিখ রাতে মেঘার মঠ এলাকায় কুড়িগ্রাম জেলার,রৌমারী উপজেলার গোয়ালগ্রামের-মোঃ তোতা মিয়ার ছেলে হাসেম মিয়া (২৪), ও জামালপুর জেলার,দেওয়ানগঞ্জ থানার সাপমারী গ্রামের মৃত জহির শেখের ছেলে মোঃ লালচান শেখ (৩৫) আটক করে। পরে তাদের তথ্যর ভিত্তিতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় মোঃ মিজানুর রহমান (৩০), এবং মোঃ চান মিয়া (৩৫) আটক করে ৬টি চোরাই অটো রিকশা উদ্ধার করা হয় । ভালুকা মডেল থানা আসামীদের আদালতে প্রেরণ করেন।