খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতার প্রদর্শনী, এ্যাপসের উদ্বোধন, সেমিনারসহ বিভিন্ন

2024-02-13T20:02:21+00:00
2024-02-13T20:02:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ২০১)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতার প্রদর্শনী, এ্যাপসের উদ্বোধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। 

এ উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উদ্যোগে সকালে বেতারের সম্মেলনকক্ষে ’স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ বেতার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার। 

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনার ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন। মুক্ত অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ ফারুক হোসেন প্রমুখ। 

সেমিনারে খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ বেতারের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি দর্শক শ্রোতাদের অংশগ্রহণে কুইজ ও লেখক শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy